নোভো নরডিস্কের তিন শীর্ষ কর্মকর্তা ঢাকায় আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিখ্যাত ওষুধ কোম্পানি নোভো নরডিস্কের শীর্ষস্থানীয় তিন কর্মকর্তা ঢাকায় আসছেন। তাঁরা ১৫ ডিসেম্বর বারডেমে শিশুদের ডায়াবেটিস-বিষয়ক একটি ক্লিনিক উদ্বোধনে অংশ নেবেন।নোভো নরডিস্কের যে তিনজন কর্মকর্তা আসছেন, তাঁরা হলেন: ডেনমার্কে নোভো নরডিস্কের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লিজে কিঙগো; সুইজারল্যান্ডের জুরিখে নোভো নরডিস্ক ইন্টারন্যাশনাল অপরাশনসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জোসপার হোইল্যান্ড এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরের নোভো নরডিস্ক ফার্মা অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব শিশু।দুই দিনের এই সফরকালে এসকেএফ ফার্মার ইনসুলিন প্রস্তুতকরণ কার্যক্রমও উদ্বোধন করবেন। উল্লেখ্য, বিশ্ববিখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নোভো নরডিস্কের সঙ্গে অংশীদারি চুক্তির ভিত্তিতে এসকেএফ দেশে বিশ্বমানের ইনসুলিন উৎপাদন করতে যাচ্ছে। বিজ্ঞপ্তি।