নোয়াখালীতে অগ্রণী ব্যাংকের ইসলামি ব্যাংকিং সেবা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক লিমিটেডের নোয়াখালীর মাইজদী কোর্ট শাখায় ইসলামি ব্যাংকিং সেবা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের পরিচালক জাকির আহমদ গত রোববার এ কার্যক্রমের উদ্বোধন করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম মুজিবুর রহমান, কুমিল্লা অঞ্চলের প্রধান কাজী জাহাঙ্গীর আলম, নোয়াখালী পূর্ব ও পশ্চিম অঞ্চলের প্রধান যথাক্রমে মো. বেলায়েত হোসেন ও মো. তোফাজ্জল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।এ উপলক্ষে এক গ্রাহক সমাবেশের আয়োজন করা হয়।