নোয়াখালীতে ইস্টার্ণ ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর মাইজদীতে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডর ৬৬তম শাখা উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুখলেছুর রহমান শহরের আলিফ প্লাজায় গত রোববার শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাজারী। কর্মকর্তারা জানান, উদ্বোধনী দিনে দুই শতাধিক গ্রাহক নতুন হিসাব খোলেন।