নোয়াখালীতে কৃষি ব্যাংকের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের বার্ষিক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের মুখ্য আঞ্চলিক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে ব্যাংকের কুমিল্লা অঞ্চলের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. ফিরোজ খান প্রধান অতিথি, উপমহাব্যবস্থাপক একরামুল হক ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক পরিমল কান্তি ভাওয়ালের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা বিপুলচন্দ্র মজুমদার।সম্মেলনে ব্যাংকের ঋণ বিতরণ ও আদায়, আমানত সংগ্রহ, রেমিট্যান্স বা প্রবাসী-আয় ও মুনাফা অর্জনসহ বিগত বছরের বিভিন্ন কর্মকাণ্ডের সাফল্য নিয়ে আলোচনা করা হয়।