নোয়াখালীতে গ্রামীণ মেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকসহ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে ব্যাপক কৃষি সংস্কার কর্মসূচি প্রণয়নের দাবি জানিয়ে নোয়াখালীতে গ্রামীণ জীবনযাত্রা মেলা শেষ হয়েছে।উন্নয়ন সংগঠন পার্টিসিপেটরি রিসার্স অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্কের (প্রান) সুবর্ণচর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনের এই মেলার আয়োজন করে।মেলায় বীজ শুনানির অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রাণের প্রধান নির্বাহী নূরুল আলম মাসুদ, নোয়াখালীতে বিএডিসির (বীজ) উপপরিচালক রুহুল আমিন ও কৃষি সম্পাসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আফসার উদ্দিন, নোয়াখালীর মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জালাল উদ্দিন এবং সুবর্ণচর উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।