নোয়াখালীতে জনতা ব্যাংকের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংকের নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল বৃহস্পতিবার নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. তাজুল ইসলাম। ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ উল্লাহ, মাইজদী কোর্ট করপোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক রবীন্দ্র চন্দ্র সূত্রধর, লক্ষ্মীপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক আবদুল বাতেন প্রমুখ। অনুষ্ঠানে মহাব্যবস্থাপক মো. তাজুল ইসলাম এ অঞ্চলের সব শাখার কর্মকর্তাদের চলতি ২০১৬ সালের লক্ষ্যমাত্রা অর্জনের তাগিদ দেন। ব্যাংকের নোয়াখালী অঞ্চলের ২৪টি শাখা ২০১৫ সালে লক্ষ্যমাত্রা অর্জন করায় এগুলোর ব্যবস্থাপকদের হাতে বিশেষ স্মারক তুলে দেওয়া হয়।