নোয়াখালীতে জীবিকায়ন মেলা ও কর উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে দুই দিনব্যাপী গ্রামীণ জীবিকায়ন মেলা ও কর উৎসব গতকাল বুধবার শেষ হয়েছে।বেসরকারি উন্নয়ন সংস্থা এনআরডিএস, এওজবালিয়া ইউনিয়ন পরিষদ ও এওজবালিয়া ইউনিয়ন প্রান্তিক কৃষক সংগঠন এ মেলার আয়োজন করে। মঙ্গলবার মেলা ও উৎসবের উদ্বোধন করেন সদর উপজেলার চেয়াম্যান শিহাবউদ্দিন শাহীন।সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ মেলা ও কর উৎসবে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদসহ সরকারি সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম জনসমক্ষে তুলে ধরে। পাশাপাশি স্টলগুলোতে কৃষি ও কারুপণ্য প্রদর্শন করা হয়।মেলার শেষ দিনে ইউনিয়নের ৪৫ জন সেরা করদাতা ও ২৩ জন সফল কৃষককে পুরস্কার দেওয়া হয়। জীবিকায়ন মেলা ও কর উৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন এওজবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজাহান, সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) কেন্দ্রীয় সভাপতি আবদুল আউয়াল, ইটিইএ ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি মিকেলা এক্সিরেঞ্জি প্রমুখ।