নোয়াখালীতে তিনটি রপ্তানিমুখী পোশাক কারখানা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর শতভাগ রপ্তানিমুখী তিনটি বস্ত্র ও তৈরি পোশাক কারখানা স্থাপনের কাজ শুরু করেছে ইন্ট্রাম্যাক্স গ্রুপ। কারখানা তিনটি পূর্ণাঙ্গরূপে চালু হলে দুই হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ইন্ট্রাম্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম এনায়েত উল্যা সাংবাদিকদের জানান, নতুন গ্যাসসংযোগ চালুর সাম্প্রতিক ঘোষণায় উৎসাহিত হয়ে তিনি নিজ এলাকায় একটি করে শতভাগ রপ্তানিমুখী নিটওয়্যার, সোয়েটার ও বস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছেন। দ্রুত অবকাঠামো নির্মাণ শেষে কারখানাগুলোয় উৎপাদন কার্যক্রম শুরু করা হবে।নোয়াখালী-কুমিল্লা মহাসড়কের পাশে জেলার বেগমগঞ্জ উপজেলার মীর আলীপুর এলাকায় গত শনিবার কারখানা তিনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক এ বি এম জাফর উল্যা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ উল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজান বেগম ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ এবং সোনাইমুড়ী উপজেলার চেয়ারম্যান আ ফ ম বাবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রশিদা ইসলাম।