নোয়াখালীতে মাসব্যাপী তাঁতবস্ত্র মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা ২০১২ গত শনিবার শুরু হয়েছে।জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তন প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন। বাংলাদেশ তাঁতশিল্প শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী, অতিরিক্ত জেলা প্রশাসক সায়মা ইউনুস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলালউদ্দিন কিরন।