নোয়াখালীতে মৌসুমি ব্যবসায়ীদের গভীর রাত পর্যন্ত অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে কোরবানির পশুর চামড়া কিনে মৌসুমি ব্যবসায়ীরা এবার বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছেন।মৌসুমি ব্যবসায়ীদের অনেককেই ঈদের দিন গভীর রাত পর্যন্ত বিভিন্ন মোকামে চামড়া নিয়ে পাইকারি ক্রেতার অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।সরেজমিনে নোয়াখালীর ছমিরমুন্সিরহাট, জমিদারহাট, সেবারহাট ও সেনবাগ বাজারে সাড়ে ৫০০ থেকে সর্বোচ্চ এক হাজার ২০০ টাকা দরে চামড়া কেনাবেচা হতে দেখা গেছে। তবে এর চেয়ে বেশি দামে এসব চামড়া কেনার কথা জানান মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদার খোরশেদ আলম প্রথম আলোকে জানান, পাইকারি বাজারে দাম কম, তাই তাঁরাও কম দামে চামড়া কিনেছেন।