নোয়াখালীতে সোনালী ব্যাংকের অটোমেশন সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংক লিমিটেডের নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলের শাখা ম্যানেজার এবং অঞ্চল প্রধানদের অংশগ্রহণে সম্প্রতি অটোমেশন সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের নোয়াখালীর প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আ ন ম মাসরুরুল হুদা সিরাজী প্রধান অতিথি ছিলেন। সম্মেলনে ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের ডিজিএম মো. সহিদ হোসাইন, ফেনীর প্রিন্সিপাল অফিসের এজিএম (ইনচার্জ) মো. আজাদ কামাল, লক্ষ্মীপুরের আঞ্চলিক কার্যালয়ের এজিএম এ কে এম শহিদুল্লাহ, প্রধান কার্যালয়ের এজিএম মো. আবদুল জলিল ও ভেন্ডর প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।