নোয়াখালীর চাটখিলে প্রাইম ব্যাংকের শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর চাটখিলে গত রোববার প্রাইম ব্যাংক লিমিটেডের এসএমই-কৃষি শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইজবাহুল বার চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের এসইভিপি ও হেড অব এসএমই শওকত হোসেন স্বাগত বক্তব্য দেন। এ সময় ব্যাংকের চাটখিল এসএমই-কৃষি শাখার প্রধান উত্তম কুমার হালদারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।ইজবাহুল বার চৌধুরী বলেন, প্রাইম ব্যাংক তৃর্ণমূল পর্যায়ের জনগণের অর্থনৈতিক উন্নতির জন্য এসএমই ব্যাংকিং চালু করেছে। বিজ্ঞপ্তি।