নোয়াখালীর জমিদারহাটে জনতা ব্যাংকের ৮৬০তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাটে জনতা ব্যাংকের ৮৬০তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত গত সোমবার শাখাটির উদ্বোধন করেন। এ উপলক্ষে শাখা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক জামালউদ্দিন আহম্মেদ, বলরাম পোদ্দার, দবির উদ্দিন আহম্মেদ, মো. আবদুর রউফ, আর এম দেবনাথ ও এ কে এম শাহাজাহান কামাল এবং গ্লোব ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ কিরণ।