নোয়াখালীর বাংলাবাজারে মার্কেন্টাইল ব্যাংকের ৬১তম শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বাংলাবাজারে গতকাল সোমবার মার্কেন্টাইল ব্যাংকের ৬১তম শাখা উদ্বোধন করা হয়েছে।ব্যাংকের পরিচালক এম এস আহসান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ড. তৌফিক রহমান চৌধুরী, গোলাম ফারুক আহমেদ, প্রকৌশলী মোহাম্মদ মনসুরুজ্জামান, আলহাজ মোশাররফ হোসেন ও উদ্যোক্তা এম এ খান বেলাল।এ ছাড়ায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম শহীদুল হক, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মনীন্দ্র কুমার নাথ, বাংলাবাজার শাখার ব্যবস্থাপক মো. শাহজাহান এবং সাবেক সাংসদ অধ্যাপক মো. হানিফ, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রব, বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।