নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী-আয়ের মেলা
নোয়াখালীর বেগমগঞ্জে গত শনিবার রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের মেলা অনুষ্ঠিত হয়েছে।‘প্রবাসী ব্যাংকিং সেবা প্রদর্শনী’ শীর্ষক এ মেলায় আটটি বাণিজ্যিক ব্যাংক অংশ নেয়। ব্যাংকগুলো হলো: পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও এক্সিম ব্যাংক।স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মেলায় ব্যাংকগুলো তাদের স্টলে নিজস্ব পণ্য ও সেবা প্রদর্শন করে। তারা অবৈধ পথে হুন্ডির পরিবর্তে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে প্রবাসীদের টাকা পাঠানোর আহ্বান জানায়।মেলা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এনায়েত করিম। এতে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক আশরাফুল আলম।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আজহারুল ইসলাম, চৌমুহনী শাখার প্রধান মো. নাজিম উদ্দিন ও কর্মকর্তা মোশারফ হোসেন এবং পূবালী ব্যাংকের চৌমুহনী শাখার কর্মকর্তা আওরঙ্গজেব।