নৌযান ধর্মঘট তুলে নিতে বলল এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।সংগঠনটি যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে ও দেশের অর্থনীতির স্বার্থে অবিলম্বে ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তারা এ ব্যাপারে আলোচনায় বসতে সরকার ও নৌযান শ্রমিকদের অনুরোধ করেছে।এফবিসিসিআই বলছে, আকস্মিক কর্মবিরতির কারণে যাত্রী ও মালবাহী লঞ্চ-জাহাজ বন্ধ থাকায় নৌ-যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। যাত্রীরা দুর্ভোগে পড়ছেন। পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটছে। প্রসঙ্গত, মজুরি কাঠামো পুনর্নির্ধারণসহ কয়েকটি দাবিতে মঙ্গলবার রাত থেকে কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা।এফবিসিসিআই থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, চলমান শ্রমিক ধর্মঘটের কারণে প্র্রকারান্তরে দেশের সামগ্রিক আমদানি-রপ্তানি কার্যক্রমে এ ধর্মঘটের নেতিবাচক প্রভাব পড়বে।এফবিসিসিআইয়ের দাবি, যেসব শিল্পমালিকের নিজস্ব নৌ-পরিবহনব্যবস্থা রয়েছে, সেগুলোও চলতে দিচ্ছেন না শ্রমিকেরা।