ন্যানদোস নিয়ে এল নতুন ধরনের খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যানদোস ‘শেয়ারিং ক্যাম্পেইন’ শীর্ষক একটি নতুন কার্যক্রম শুরু করেছে, যা বিশ্বের বিভিন্ন দেশে ন্যানদোসের ৮০০ রেস্তোরাঁয় চলছে।এই কার্যক্রমের আওতায় দুই, চার ও ছয়জনের জন্য নতুন ধরনের খাবার নিয়ে আসা হয়েছে। এ ছাড়া রয়েছে ‘সিটরা’ নামের একটি পর্তুগিজ পানীয়।ন্যানদোসের পরিচালন কর্তৃপক্ষ এমজিএইচ রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা তারাক ভট্টাচারিয়া বলেন, ভোক্তাদের জন্য ন্যানদোসের নতুন অফার ঘোষণা অব্যাহত থাকবে।দুজনের জন্য যে প্যাকেজটি আনা হয়েছে সেটির টির দাম ধরা হয়েছে এক হাজার ৯৯ টাকা।চারজনের জন্য আনা একটি পেড়ি পেড়ি চিকেন, একটি পর্তুগিজ সালাদ, দুটি বে-লিফ বাটার বোলো ব্রেড ও একটি জাম্বো পেড়ি-ওয়েজেস বিশিষ্ট প্যাকেজের মূল্য ধরা হয়েছে এক হাজার ৭৮৯ টাকা।ছয়জনের জন্য রয়েছে একটি রেগুলার রোস্টেড ভেজিটেবল, দুটি সম্পূর্ণ পেড়ি পেড়ি চিকেন, একটি লার্জ গ্রিলড ভেজিটেবল, একটি জাম্বো পেড়ি-ওয়েজেস, ছয়টি নাটাস ইত্যাদি। এটির মূল্য ধরা হয়েছে তিন হাজার ২১০ টাকা। বিজ্ঞপ্তি।