ন্যানো প্রযুক্তি প্রয়োগ করার সুপারিশ
তৈরি পোশাক থেকে শুরু করে ওষুধ, ইলেকট্রনিক, যানবাহন, জ্বালানি, বিদ্যুৎসহ সম্ভাবনাময় খাতে ন্যানো প্রযুক্তি প্রয়োগ করে শিল্পসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। ‘ন্যানো প্রযুক্তি: বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শিল্পায়নের জন্য এক বিরাট সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিসিআইসি অফিসার্স কল্যাণ সমিতি গতকাল সোমবার এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সমিতির সভাপতি মো. আলতাফ উদ্দিন শেখের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিসিআইসির চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী। মূল প্রবন্ধ পাঠ করেন বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আল-নকিব চৌধুরী। বক্তারা শিল্প খাতের সম্ভাবনা কাজে লাগাতে ‘ন্যানো রিসার্স সেন্টার ফর ইন্ডাস্ট্রি’ গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন তাঁরা। তথ্য বিবরণী।