ন্যানোর বিকল্প হিসেবে ভারতের বাজারে আসছে প্যাজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাটার এক লাখ রুপি দামের ন্যানো গাড়ি ভারতের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বাজার দখল করে নেওয়ায় অন্যান্য গাড়ির নির্মাতারাও এখন ন্যানোর বিকল্প গাড়ি উদ্ভাবন করে তা বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে।এবার ইতালির গাড়ি কোম্পানি প্যাজিও ভারতের বাজারে ন্যানোর চেয়ে আরও উন্নতমানের গাড়ি ছাড়ার ঘোষণা দিয়েছে। এই গাড়ির মডেলের নাম দেওয়া হয়েছে এনটি-৩। গাড়িটির দাম দেড় লাখ রুপির মধ্যেই থাকবে। গাড়িটির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার। এটি ২ দশমিক ৪ মিটার লম্বা এবং এতে প্রাথমিকভাবে থাকছে ২০০ সিসি ইঞ্জিন।অন্যদিকে জেনারেল মোটরস এবং হুন্দাই কোম্পানিও ঘোষণা দিয়েছে যে তারাও এক লাখ রুপি দামের গাড়ি বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে।ফরাসি প্রতিষ্ঠান রেনল জানিয়েছে, তারা বাজাজের সঙ্গে যৌথ উদ্যোগে কম দামের গাড়ি তৈরি করার প্রকল্প হাতে নিয়েছে।