ন্যান্দোসের ইফতারের খাদ্যতালিকা ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস উপলক্ষে ভোক্তাদের জন্য ন্যান্দোস রেস্তোরাঁর ঢাকার ধানমন্ডি ও গুলশান শাখায় এবারে তিনটি বিশেষ ধরনের ইফতার মেন্যু বা খাদ্যতালিকা থাকবে।ন্যান্দোস সম্প্রতি এসব ইফতার মেন্যু ঘোষণা করেছে। এরমধ্যে পেরি পেরি চিকেনের ভক্তদের জন্য রয়েছে ‘হাংরি’ শীর্ষক অফার। এর দাম ৬৭৮ টাকা।‘ভেরি ভেরি হাংরি’ শীর্ষক চিকেন এসপেটাডা মেন্যুর দাম ৭৮৯ টাকা। আর এসপেটাডা অফার ৮৯০ টাকা।এ ছাড়া ন্যান্দোস এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চ্যারিটি স্পেশাল ইফতার মেন্যু ঘোষণা করেছে। ক্রেতারা ৩১৫ টাকায় চার ভাগের এক ভাগ চিকেন কিনে চ্যারিটি ফান্ডে জমা দিলে ন্যান্দোসও একই মূল্যে একই মেন্যু চ্যারিটি ফান্ডে দেবে। বিজ্ঞপ্তি।