ন্যায্য মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া অপরাধ, দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো পণ্যের ন্যায্য মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া অপরাধ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের। তিনি এটা ‘দুর্নীতি’ বলেও অভিহিত করেন।রাজধানীর মতিঝিলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল শনিবার বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এফবিসিসিআই আয়োজিত কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টসের সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, তেল ও চিনির ক্ষেত্রে অল্প কয়েকজন ব্যবসায়ী পুরো বাজার নিয়ন্ত্রণ করেন। তাঁদের বাজার অনেকটা একচেটিয়া। কখনো কখনো এসব পণ্য নিয়ে কারসাজি হয়। কোনো পণ্য নিয়ে কারসাজি হলে তা নিয়ন্ত্রণে সরকারের যে কৌশল রয়েছে, সেটা যথেষ্ট কার্যকর নয়।জি এম কাদের বলেন, বাজারের কারসাজি রোধে সরকার দুটি বিষয় বিবেচনা করছে। এর একটি বাজারে হস্তক্ষেপ করা। সরকার যদি সমান্তরাল বাজার তৈরি করতে পারে তাহলে বাজারে হস্তক্ষেপ করতে পারবে। এ জন্য টিসিবিকে শক্তিশালী করার কাজ শুরু হয়েছে। তবে টিসিবি এখনো কার্যকর প্রতিষ্ঠান নয় এবং এখানে অনিয়ম হয় বলে স্বীকার করেন বাণিজ্যমন্ত্রী। তিনি দেশেআমলান্ত্রিক জটিলতার কথা স্বীকার করে বলেন, ‘আমাদের দেশে তদবির ছাড়া ফাইল নড়ে না। সচিবালয়ে না ঢুকলে ফাইলের কাজ হয় না।’