ন্যায্যমূল্যের দাবিতে বিক্ষোভ করেছেন পশ্চিমবঙ্গের কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রদানের দাবিতে শুক্রবার রাজ্যের বিভিন্ন এলাকায় ধান, পাট, শাকসবজি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন পশ্চিমবঙ্গের কৃষকেরা। এতে রাজ্যের বিভিন্ন জেলার জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ও যান চলাচল ব্যাহত হয়।এ কর্মসূচির ডাক দেয় সারা ভারত কৃষকসভা। তাঁরা রাজ্য সরকারকে ন্যায্যমূল্যে ধান, চাল, পাট, আলু ক্রয় করে কৃষকদের বাঁচানোর দাবি জানিয়েছেন। তারা রাজ্যের মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুরসহ অন্যান্য জেলায় বাজার এবং সড়ক অবরোধ করে। এই অবরোধের ফলে মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া ও দক্ষিণ দিনাজপুর জেলার জাতীয় সড়কের বহু স্থান অবরুদ্ধ হয়ে পড়ে। এই প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী চক্রধর মাইকাপ, সিপিএমের বিধায়ক রণজিৎ কুমার মণ্ডলসহ কৃষকসভার নেতারা।