ন্যাশনাল আইএলটিএস পার্টনারস মিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন হলে ‘ন্যাশনাল আইএলটিএস পার্টনারস মিট গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল আইএলটিএসপিট স্টপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সাম সার্ভিসেসের প্রধান দ্বীপ অধিকারী, সহকারী পরীক্ষা পরিচালক নাসরিন সুলতানা, ব্যবসায় উন্নয়নের প্রধান সাঈদ হাসান, ব্যবসায় উন্নয়নের পরিচালক নাফিজ জামান প্রমুখ। অনুষ্ঠান শেষে কেক কেটে আইএলটিএসের ২৫ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়। বিজ্ঞপ্তি।