ন্যাশনাল টিউবসের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল টিউবসের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ ডিসেম্বর বেলা ১১টায় গাজীপুরের টঙ্গীতে কারখানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২০ নভেম্বর। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ৭.১৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৮৯ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৬৪.১৪ টাকা।