ন্যাশনাল পলিমারের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল পলিমালের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২২ নভেম্বর ঢাকার স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এজিএম সকাল সাড়ে ১০টায় ও ইজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএম ও ইজিএমের রেকর্ড ডেট ১ নভেম্বর।প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ২৫.৫৬ টাকা ও নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৯৮.২০ টাকা।