ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেল অলপ্লাস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও উৎকর্ষ অর্জনের জন্য অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেডকে ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অলপ্লাস্ট বাংলাদেশ লিমিটেডের পরিচালক আর এন পালের হাতে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার-২০১৫-এর ট্রফি তুলে দেন। মাঝারি শিল্পের ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে অলপ্লাস্ট। এবারে ৬টি ক্যাটাগরিতে ১৮টি শিল্পপ্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়েছে। উল্লেখ্য, আরএফএলের রম্পানিমুখী প্রতিষ্ঠান অলপ্লাস্ট প্লাস্টিক পলি শপিং ব্যাগ উৎপাদন ও বাজারজাত করছে। বিজ্ঞপ্তি।