প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেয়ার হোল্ডারদের জন্য আট শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড (এনএফএল)। সম্প্রতি রাজধানীর শাহজাদপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. আবদুল মান্নান ভূইয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান এনামুল হক খান, পরিচালক রওশন আক্তার, আসিফ জহির, মারুফ আক্তার মান্নান, আরিফা কবির, ফাহিমা মান্নান, ব্যবস্থাপনা পরিচালক মামুন মাহ্মুদ শাহ ও কোম্পানি সেক্রেটারি নাজমুল করিম। বিজ্ঞপ্তি।