ন্যাশনাল ফাইন্যান্সের সঙ্গে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ঋণচুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের সঙ্গে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের একটি ঋণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ন্যাশনাল ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সম্প্রতি স্বাক্ষরিত এ চুক্তির আওতায় আর্থিক ওই প্রতিষ্ঠানটি মানবিক উন্নয়ন কেন্দ্রকে ২০ কোটি টাকা ঋণ সহায়তা দেবে। ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন এম নাসের, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষে প্রেসিডেন্ট এ বি এম সিদ্দিক ও নির্বাহী পরিচালক ইকবাল আহাম্মাদ চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।