ন্যাশনাল ব্যাংক ও টেক ওয়ান গ্লোবালের মধ্যে মাইক্রোসফট এন্টারপ্রাইজ চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) ও টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেডের মধ্যে গত সোমবার মাইক্রোসফট এন্টারপ্রাইজ চুক্তি করেছে। চুক্তি সই অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আবদুল বারী, টেক ওয়ান গ্লোবাল (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লাহিরু মুনিন্দ্রাদাসা, মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় টেক ওয়ান গ্লোবাল এনবিএলকে সেরা দর প্রদানের নিশ্চয়তা দিচ্ছে, যার ফলে এনবিএল সহজে সফটওয়ার লাইসেন্স কিনতে পারবে। বিজ্ঞপ্তি