ন্যাশনাল ব্যাংক ও দোহা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও কাতারের দোহা ব্যাংক কিউএসসির মধ্যে সম্প্রতি বৈদেশিক রেমিট্যান্স বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।এই চুক্তির ফলে কাতার-প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে সহজ, দ্রুত ও নিরাপদে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে তাঁদের স্বজনদের কাছে অর্থ পাঠাতে পারবেন।ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নেয়াজ আহমেদ এবং দোহা ব্যাংক কিউএসসির গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার এম আর শিথারামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।এ সময় অন্যান্যের মধ্যে ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সামসুল হুদা খান এবং দোহা ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং গ্রুপের প্রধান ক্রিস ফেলনার ও নন-রেসিডেন্স ব্যাংকিং সার্ভিসের ব্যবস্থাপক জাভেদ সাখারকার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।