ন্যাশনাল ব্যাংক ও মানিগ্রামের মধ্যে চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও মানিগ্রাম ইন্টারন্যাশনালের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে দেশব্যাপী বিস্তৃত মানিগ্রামের বিদ্যমান নেটওয়ার্কের সঙ্গে ন্যাশনাল ব্যাংকের ১৫৪টি লোকেশন যুক্ত হলো। মানিগ্রাম দক্ষিণ এশিয়ার সিনিয়র রিজিওনাল ডিরেক্টর হার্শ লাম্বাহ এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদের উপস্থিতিতে ঢাকায় ওই চুক্তির ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশি মালিকানাধীন প্রথম বেসরকারি ব্যাংক হিসেবে পরিচিত ন্যাশনাল ব্যাংকের শাখা রয়েছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের গুরুত্বপূর্ণ লোকেশনে। বিজ্ঞপ্তি।