প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) মধ্যে বিদ্যুৎ বিল সংগ্রহ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। এর ফলে ডেসকোর গ্রাহকেরা এখন থেকে এই ব্যাংকের ঢাকা শহরের সব শাখার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। গত রোববার ডেসকোর বোর্ডরুমে স্বাক্ষরিত এ চুক্তিতে সই করেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান ও ডেসকোর কোম্পানি সেক্রেটারি জুলফিকার তাহমিদ। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিদ সারওয়ার, পরিচালক (অর্থ) মো. রফি উদ্দিন, ন্যাশনাল ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট কাজী কামাল উদ্দিন আহম্মেদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।