প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গত বুধবার ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২১তম ইজিএম ও ৩৩তম এজিএম অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান জয়নুল হক সিকদার। বিশেষ সাধারণ সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৭৫০ কোটি টাকা থেকে ৩০০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেন। অন্যদিকে বার্ষিক সাধারণ সভায় ২০১৫ সালের হিসাবের ভিত্তিতে ১৫% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। সাধারণ সভায় ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, রন হক সিকদার, মাবরুর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি