প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান জয়নুল হক সিকদার। সভায় শেয়ারহোল্ডারদের ২০১৪ সালের হিসাবের ভিত্তিতে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, পারভীন হক সিকদার, খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, রন হক সিকদার ও মাবরুর হোসেন, স্বতন্ত্র পরিচালক মো. মাহবুবুর রহমান খান এবং এ কে এম এনামুল হক শামীম, সিকদার ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মমতাজুল হক প্রমুখ।