ন্যাশনাল ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস এম জাফর সম্প্রতি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি সাউথইস্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।এস এম জাফর ১৯৮৫ সালে আরব বাংলাদেশ ব্যাংকে (বর্তমানে এবি ব্যাংক) ট্রেইনি অফিসার হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি আল বারাকা ব্যাংক বাংলাদেশ ও সাউথইস্ট ব্যাংকে শাখা ব্যবস্থাপকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন।২৬ বছরের কর্মজীবনে জনাব জাফর দেশে ও বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে যোগ দেন ও প্রশিক্ষণ লাভ করেন। বিজ্ঞপ্তি।