ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম শফিকুর রহমান
এ কে এম শফিকুর রহমান

এ কে এম শফিকুর রহমান সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি এ ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শফিকুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৮ সাল পর্যন্ত সেখানে ছিলেন। পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল ব্যাংকে যোগ দেন।
শফিকুর রহমান অর্থনীতিতে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিজ্ঞপ্তি।