ন্যাশনাল ব্যাংকের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারি প্রথম আলোর বাণিজ্য পাতায় প্রকাশিত ‘ঢাকা আউটসোর্সিংয়ের ঋণ আটকে গেল’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটি বলছে, প্রতিষ্ঠানটির ১০০ কোটি টাকার ঋণ প্রস্তাব যাচাই-বাছাই ও পর্যালোচনা শেষে ব্যাংকের নির্বাহী কমিটির সভায় অনুমোদন করা হয়। তবে গ্রাহক মৌখিকভাবে পর্যাপ্ত জামানত প্রদানে সম্মত হলেও তা দিতে পারেনি। ফলে ঋণের সব কার্যক্রম স্থগিত হয়ে যায়।
প্রতিবেদকের বক্তব্য: কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ ও নির্দেশনা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।