ন্যাশনাল ব্যাংকের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ আগস্ট প্রথম আলোর প্রথম পাতায় ‘অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে নিজ ব্যাংকে জমা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আলোচ্য ঋণ হিসাবের বিষয়ে প্রতিবেদকের সঙ্গে আলোচনায় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এ এস এম বুলবুল ঋণটির ঝুঁকি ব্যবস্থাপনাসহ অন্যান্য ইতিবাচক দিকগুলো উপস্থাপন করেন। কিন্তু প্রতিবেদক সেগুলো আলোকপাত না করে তাঁর বক্তব্য সংক্ষেপ করেছেন। এ ছাড়া ঋণ অনুমোদনকালে কেন্দ্রীয় ব্যাংকের সব নির্দেশনা ও প্রচলিত নিয়মাচার অনুসরণ করে থাকে ন্যাশনাল ব্যাংক। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এ পর্যন্ত তাদের কোনো প্রকার মতামত প্রেরণ করেনি।

প্রতিবেদকের বক্তব্য: ন্যাশনাল ব্যাংকের প্রতিবাদলিপিতে কোথাও বলা হয়নি, খবরের কোন অংশের প্রতিবাদ জানানো হয়েছে। প্রিমিয়ার ডেভেলপমেন্টের কাছে ন্যাশনাল ব্যাংকের বিতরণ করা ঋণ যে বাংলাদেশ ব্যাংক ফেরত আনার নির্দেশ দিয়েছে, সে বিষয়েও কিছু বলা হয়নি। ব্যাংকটির ডিএমডি এ এস এম বুলবুলের সঙ্গে কথা বলার পর প্রয়োজনীয় অংশটুকুই ছাপা হয়েছে। এ ছাড়া প্রতিবেদনের কোথাও বলা হয়নি, এমডি নিয়োগের বিষয়ে ন্যাশনাল ব্যাংককে কোনো মতামত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবেদনটি যথাযথ তথ্যের ভিত্তিতেই করা হয়েছে, সেখানে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত ছিল না।