ন্যাশনাল ব্যাংকের ব্যবসায় পর্যালোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকদের বার্ষিক ব্যবসায় পর্যালোচনা সভা ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ১৯১টি শাখাকে ১৩ গ্রুপে ভাগ করে দেশের ১৩টি এলাকায় একই সঙ্গে এ সম্মেলন হয়। সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুহাম্মদ বারিকুল্লাহ্, ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে উপব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ আলী খান, খুলনা আঞ্চলিক কার্যালয়ে এসইভিপি ও হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন মোহাম্মদ নজরুল ইসলাম, সিলেট আঞ্চলিক কার্যালয়ে এসইভিপি ও হেড অব ট্রেজারি ডিভিশন আবদুস সোবহান খান, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে এসইভিপি ও হেড অব এইচআরডি শাহ্ সৈয়দ আবদুল বারী, বগুড়ায় ইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ইফতেখার হোসেন চৌধুরী, কুমিল্লায় ইভিপি ও হেড অব কার্ড ডিভিশন মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহে ইভিপি ও হেড অব এগ্রিকালচার ডিভিশন মো. আজিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি