প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৮১তম শাখা টাঙ্গাইলের এলেঙ্গায় গত রোববার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম ফিতা কেটে শাখাটির উদ্বোধন করেন। এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আইটি কাজী কামাল উদ্দিন আহমেদ। বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মীর মোশাররফ হোসেন ও এসএভিপি এম জিয়াউল হক। বিজ্ঞপ্তি।