ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকদের ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের ১৯১টি শাখাকে ১০টি গ্রুপে ভাগ করে দেশের ১০টি এলাকায় একই সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী। সভায় বক্তারা একটি শক্তিশালী ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে শাখাপ্রধানদের ২০১৬ সালের লক্ষ্যমাত্রা অর্জন, সম্পদের গুণগত মান বজায় রাখা, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকদের গুণগত সেবা প্রদান, শ্রেণীকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, নন-পারফর্মিং লোন শূন্যে নামিয়ে আনা ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।