ন্যাশনাল ব্যাংকের ৩৪তম এজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত রোববার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান জয়নুল হক সিকদার। বার্ষিক সাধারণ সভায় ২০১৬ সালের হিসাবের ভিত্তিতে ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। সাধারণ সভায় ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, খলিলুর রহমান, রিক হক সিকদার, রন হক সিকদার ও মাবরুর হোসেন, স্বতন্ত্র পরিচালক আনোয়ার হোসেন, এ কে এম এনামুল হক শামীম, মাহবুবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি