প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ব্যাংক ও ইউসেপ-বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় রাজশাহী অঞ্চলে বসবাসরত সাঁওতালদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন করতে এ চুক্তি করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল হুদা খান এবং ইউসেপের নির্বাহী পরিচালক জাকী হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি।