ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের নগদ ও শেয়ার লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩১ ডিসেম্বর সময়কাল পর্যন্ত ৫০ শতাংশ নগদ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে পাঁচ টাকা) এবং ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ মে সকাল ১১টায় কারওয়ান বাজারের এনএলআই টাওয়ারের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ২ মে।