ন্যাশনাল লাইফের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক তাহের। আর ভাইস চেয়ার-ম্যান নির্বাচিত হন মো. ইমরুল আলম। এ ছাড়া মোরশেদ আলম নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ১৮৩তম সভায় তাঁদের নির্বাচিত করা হয়। তাঁরা তিনজনই কোম্পানির উদ্যোক্তা পরিচালক।মাহমুদুল হক তাহের ১৯৬২ সালে চট্টগ্রামের খাতুনগঞ্জে আমদানি-রপ্তানি ব্যবসায় শুরু করেন। এরপর তিনি ঢাকায় ব্যবসায়ের প্রসার ঘটান এবং ব্যাংক-বিমা, ক্লিনিক-হাসপাতাল, পেট্রল পাম্প ও কালার ল্যাব প্রতিষ্ঠা করেন। বিজ্ঞপ্তি।