ন্যাশনাল হাউজিংয়ের প্রধান কার্যালয় এখন গুলশানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকসেবা সম্প্রসারণ ও সুবিধাজনক করার লক্ষ্যে গুলশানে স্থানান্তর করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের প্রধান কার্যালয়। ২৪ আগস্ট গুলশান ২-এর কনকর্ড বক্স টাওয়ারে স্থানান্তরিত প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লতিফুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মতিউল ইসলাম, পরিচালক মাহবুবুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মো. খলিলুর রহমান। ন্যাশনাল হাউজিংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কার্যালয় থেকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের পাশাপাশি গুলশান শাখার কার্যক্রমও পরিচালিত হবে। বিজ্ঞপ্তি।