ন্যাশনাল হাউজিংয়ের প্রশিক্ষণ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রতি শেষ হয়েছে। কোম্পানির প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান লতিফুর রহমান, পরিচালক মাহবুবুর রহমান ও জওহর রিজভী বক্তব্য দেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।