ন্যাশনাল হাউজিংয়ের বোনাস ও রাইট শেয়ার অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড ২০১১ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস শেয়ার এবং ২:১ অনুপাতে রাইট শেয়ার বা প্রতি দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার অনুমোদন করেছে।ঢাকার একটি কনভেনশন সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভায় এই বোনাস ও রাইট শেয়ার অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান লতিফুর রহমান। সভায় কোম্পানির পরিচালকেরা, উদ্যোক্তারা, ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রব ও কোম্পানি সচিব মো. সরোয়ার কামাল উপস্থিত ছিলেন।সভায় জানানো হয়, ২০১১ সালে ন্যাশনাল হাউজিং ২৭ কোটি ৮২ লাখ টাকার পরিচালন মুনাফা অর্জন করেছে। বিজ্ঞপ্তি।