নড়াইলে ছয় ব্যাংকের কৃষিঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে ছয়টি ব্যাংক একযোগে কৃষিঋণ বিতরণ করেছে। ব্যাংকগুলো হচ্ছে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, কৃষি ও ইসলামী ব্যাংক।ব্যাংকগুলো ১৬৩ জন প্রান্তিক চাষির মধ্যে ৬১ লাখ ২১ হাজার টাকার কৃষিঋণ বিতরণ করে।সদর উপজেলা পরিষদ চত্বরে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়। জেলা ঋণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) খুলনার মহাব্যবস্থাপক মো. এমদাদুল হক।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের ডিজিএম অসীম কুমার মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস, আইনজীবী সমিতির সভাপতি আকিকুর রহমান, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার।এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন সোনালী ব্যাংকের এজিএম নবেন্দু শেখর বিশ্বাস ও কৃষি ব্যাংকের এজিএম মঈন উদ্দীন।