নড়াইলে দ্বিগুণ দামে বেচাকেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ মুহূর্তে জমে উঠেছে নড়াইলের ঈদের বাজার। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট কেনাবেচা চলছে।তবে গত বছরের চেয়ে এবার দেড় থেকে দুই গুণ বেশি দামে ঈদের পোশাক-পরিচ্ছদ কিনতে হচ্ছে বলে ক্রেতারা অভিযোগ করেছেন। আলাদাতপুর গ্রামের স্কুলশিক্ষক আঞ্জুমান আরা বেগম বলেন, বিক্রেতারা এবার দাম বেশি নিচ্ছেন। তবে পোশাকের মান একটু ভালো। জেলা শহরের রূপগঞ্জ বাজারের পোশাক ব্যবসায়ী দীপক কুমারসহ বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটের বিক্রেতারা জানান, এবারে তরুণীদের থ্রি-পিস এবং তরুণদের জিনসের প্যান্ট ও পাঞ্জাবির কাটতি সবচেয়ে বেশি। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী ও জুতা-স্যান্ডেলের বিক্রিও ভালো।